ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

ভাল ঘুম না হলে স্বাস্থ্যের যে ক্ষতি হয়

স্বাস্থ্য ডেস্ক
প্রকাশিত: ২১:০৬, ২৭ আগস্ট ২০১৯
ভাল ঘুম না হলে স্বাস্থ্যের যে ক্ষতি হয়
ছবি: সংগৃহীত

নিয়মিত পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে ওঠে এসেছে ঘুম ভাল না স্বাস্থ্যের যেসব ক্ষতি হতে পারে।

রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়ায় মস্তিষ্কের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। তাই মস্তিষ্ক ভালো রাখতে পর্যাপ্ত পরিমাণ ঘুম জরুরি।

গবেষণায় বলা হয়, ঘুমের সমস্যা রক্তচাপ বাড়ায় এবং স্নায়ুর কার্যক্রম কমিয়ে দেয়। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য জরুরি।  

দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ঠাণ্ডা, ফ্লু ইত্যাদি সমস্যা হতে পারে পর্যাপ্ত পরিমাণ না ঘুমালে।

গবেষণায় বলা হয়, বিষণ্ণতায় আক্রান্ত ব্যক্তিদের অনেক সময় ছয় ঘণ্টারও কম ঘুম হয়। আপনি বিষণ্ণতায় ভুগলে এবং ঘুমের অসুবিধা নিয়মিত হতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
 
একরাত ঠিকমতো না ঘুমালে চোখ ফোলা ভাব, চোখের নিচে কালো দাগ, ত্বক মলিন হয়ে যাওয়ার সমস্যা দেখা যায়। ঘুম কম হলে এটি সরাসরি ত্বকের নমনীয়তার ওপর প্রভাব ফেলে।

অনেক সময় মানসিক চাপের কারণে ঘুম কম হয়। মানসিক চাপের সময় করটিসল হরমোন বের হয়। এই হরমোন ত্বকের প্রোটিনকে ভেঙে ফেলে, এতে ত্বক ক্ষতিগ্রস্ত হয়।

ডেইলি বাংলাদেশ/এমকে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!